স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না রাখার পরিকল্পনা ইসির
নির্বাচন
প্রকাশঃ ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৩৮ অপরাহ্ন
নানা বিতর্ক আর সমালোচনার পর অবশেষে হবিগঞ্জের চুনারুঘাটের পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টকে (পাশা) ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৭ ফেব্রুয়ারী) রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদর বরাত দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, ‘পাশা’ নামে একটি বেসরকারী এনজিও সংস্থা ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল। এ বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে না পারায় সংস্থার পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করা হয়।
তবে এ বিষয়ে সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবীর জানান, পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিতের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে এখন পর্যন্ত তাকে কোন তথ্য বা চিঠি পাননি।
সম্প্রতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে স্থাপিত বেসরকারি সংস্থা ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ছড়িয়ে নানা বিতর্ক ও সমালোচনার সৃৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বরমপুর গ্রামে সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবীরের নিজস্ব দুইতলা বাসভবনেই ঝুলানো হয়েছে সংস্থার সাইনবোর্ড। সংস্থার কোন কার্যক্রম নেই, নেই জেলা শহরে একটি মাত্র অফিস। সংস্থাটি জাতীয় নির্বাচনে একাই সাড়ে ১০ হাজার পর্যবেক্ষক দিবে এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, অফিসটি সংস্থার পরিচালক হুমায়ূন কবীরের ব্যক্তিগত বাসা। একটি জরাজীর্ণ রুমে রাখা হয়েছে কয়েক হাজার পর্যবেক্ষকের আবেদনপত্র। অফিসে মাত্র ১২ জন কর্মী কাজ করেন বলে দাবি করা হলেও নিয়মিত কোনো কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৮১টি দেশীয় সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জনকে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু ‘পাশা’র পর্যবেক্ষক সংখ্যাই ছিল ১০ হাজার ৫৫৯ জন। অর্থাৎ, সারা দেশের অনুমোদিত পর্যবেক্ষকদের এক-পঞ্চমাংশই ছিল এই একটি প্রতিষ্ঠানের।
হবিগঞ্জ, পাশা, পর্যবেক্ষক, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন