স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না রাখার পরিকল্পনা ইসির
নির্বাচন
প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন তার লন্ডন প্রবাসী স্ত্রী হেলি জামান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কামড়াবন্দ ও বাদাঘাট গ্রামের নারী ভোটারদের নিয়ে তিনি এ উঠান বৈঠক করেন।
বৈঠকে হেলি জামান বলেন, ‘এখানে অনেকেই উপস্থিত আছেন যারা দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত আছেন। নিজের ভোটটা কাউকে দিতে পারেননি। এবার সুযোগ হয়েছে, নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। আপনারা জেনে থাকবেন, এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কামরুজ্জামান কামরুলের নানা পরিকল্পনা রয়েছে। যা আপনাদেরকে সঙ্গে নিয়েই বাস্তবায়ন করবেন তিনি। তবে এজন্য অবশ্যই সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন পাশাপাশি প্রতিবেশীকেও ভোটে যেতে উদ্বুদ্ধ করবেন।’
উঠান বৈঠক শেষে নিকটস্থ বাদাঘাট বাজারে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন তিনি। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-১ আসন, বিএনপি, সংসদ সদস্য প্রার্থী, কাররুজ্জামান কামরুল, নির্বাচন