স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না রাখার পরিকল্পনা ইসির
নির্বাচন
প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২:২৭ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে সিলেটে একটি রাজনৈতিক দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে এমন অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, নগরী ও সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার এবং সশস্ত্র মহড়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা চলছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদী বলেন, সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হচ্ছে। তাঁর অভিযোগ, নির্বাচনী প্রচারণায় শিশু-কিশোরদের ব্যবহার করা হচ্ছে এবং প্রকাশ্য জনসভায় ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক কেন্দ্রে নিজেদের পক্ষে ফল নিশ্চিত করতে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে বিএনপি জানতে পেরেছে। যেসব কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার আশঙ্কা রয়েছে, সেসব কেন্দ্রের তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা চালাচ্ছেন। এ সংক্রান্ত প্রমাণ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতারা। পাশাপাশি একটি মহল নির্বাচন বানচাল করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এর অংশ হিসেবে কিছু ভোটারকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ ও কুটির শিল্পবিষয়ক সহসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুল আহাদ খান জামালসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
সিলেট, বিএনপি, জাতীয় সংসদ নির্বাচন, সংবাদ সম্মেলন