দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন
সিলেটে প্রায় আড়াই ঘন্টা সড়ক বন্ধ রেখে গণভোটে ‘হ্যা’ এর পক্ষে প্রচারণার অংশ হিসেবে গণজমায়েত করেছে ঐক্যবদ্ধ ছাত্রসংসদ। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়েছেন নাগরিকদের। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এদিকে গণভোটের পক্ষে জনদুর্ভোগ সৃষ্টি করে প্রচারণার বিষয়টিকে অনকেই আচরণবিধি লঙ্ঘণের শামিল বলে মনে করছেন। তবে সিলেট জেলার রিটানিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. সারওয়ার আলম বলছেন, এটি আচরণবিধি লঙ্ঘণের মধ্যে পড়ে না। তবে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়টি অপ্রত্যাশিত।
বৃহস্পতিবার দুপুরে গণজমায়েতের অনুষ্ঠানটি প্রথমে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ সময়ে স্থান পরিবর্তন করে নেওয়া হয় নগরীর চৌহাট্টা পয়েন্টে। অত্যন্ত গুরুত্বর্পূণ এই পয়েন্টের চারদিকে যান চলাচল বন্ধ রেখে গণজমায়েত অনুষ্ঠান শুরু করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী চলা এ অনুষ্ঠানের কারণে আম্বরখানা থেকে বন্দর ও নয়াসড়ক থেকে রিকাবি বাজার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চৌহাট্টা ও আশপাশের এলাকার বেশ কয়েকটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীরা দুর্ভোগে পড়েন।
চৌহাট্টা হয়ে জিন্দাবাজার যাওয়া সিএনজি চালক নিজাম উদ্দিন বলেন, সমাবেশ করবেন ভালো কথা উন্মুক্ত স্থানে করুন এভাবে সড়ক বন্ধ করে সমাবেশ করার কোন মানে হয় না, এটা নাগরিকদের ভোগান্তি দিচ্ছে। যাত্রী নিয়ে বসে আছি অনেকে নেমেই গেছেন কারণ সামনে রাস্তা বন্ধ।
চৌহাট্টা এলাকার ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, এটি সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্নপ্রান্ত থেকে মানুষ এই সড়ক ব্যবহার করে গন্তব্যে যান এখানে না করে সমাবেশটা শহীদ মিনারে করলেও ক্ষতি হত না। এভাবে সড়ক বন্ধ রেখে নাগরিকদের ভোগান্তি দেয়া তাদের ঠিক হয়নি।
এ ব্যাপারে সিলেট জেলা রিটানিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. সারওয়ার আলম বলেন, আয়োজনের অনুমতি দেন এসএমপি, তবে সেনাপ্রধান সিলেট আসায় আমরা তাদের কোর্ট পয়েন্টে না করে আম্বরখানা বা চৌহাট্টা এলাকায় করতে বলি। তাছাড়া আলিয়া মাদরাসা মাঠে অন্য একটি অনুষ্ঠান থাকায় এটিও খালি ছিল না।
তিনি আরও বলেন, তাদের আয়োজনটি আচরণবিধি লঙ্ঘণের মধ্যে না যেহেতু এটির কোন প্রার্থী আয়োজন করেননি। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টির বিষয়টি অপ্রত্যাশিত।
গণজমায়েত, সিলেট, দুর্ভোগ