বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে একটি সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশ ফিমেইল একাডেমির সহযোগিতায় দিরাইয়ের বাংলাদেশ ফিমেইল একাডেমির হলরুমে এ সেমিনার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের মান বাড়াতে হবে, শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে প্রতিষ্ঠান প্রধানদের করণীয় ঠিক করতে হবে, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে হলে প্রতিষ্ঠান-প্রধানদের পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং জান্নাতুল নাজনীন আশা’র সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। প্রবন্ধে তিনি হাওর অঞ্চলের পাঁচ জেলার শিশুদের ব্যক্তিত্ব ও মেধা বিকাশ, মানসিক ও শারীরিক সক্ষমতা উন্নয়ন, বিদ্যালয়ে উপস্থিতির চ্যালেঞ্জ এবং এসব ক্ষেত্রে শিক্ষকদের করণীয় বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) ও বিদ্যালয় পরিদর্শক মো. মইনুল ইসলামসহ অন্যরা।
সেমিনারে সুনামগঞ্জ জেলার ৩০টি কলেজের অধ্যক্ষ ও ৭০টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নেন। উন্মুক্ত আলোচনার মাধ্যমে হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
দিরাই সেমিনার, হাওরাঞ্চলের শিক্ষা, সিলেট শিক্ষা বোর্ড, শিক্ষার মানোন্নয়ন, সুনামগঞ্জ