শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ২:১৩ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ করা হয়।
সিলেট জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট-২ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীরা ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ প্রতীক সংগ্রহ করেন।
আসনটিতে- বিএনপির প্রার্থী তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (হাতপাখা), খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল গড়ি), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল)।
এদিকে প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নিয়ে এক সভা করেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম। সভায় তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন, প্রতীক বরাদ্দ, সিলেট