২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৯ জানুয়ারী, ২০২৬ ৩:২৯ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বিছিন্ন থাকবে সিলেটের বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ কমিশনার অফিস ও আশাপাশের এলাকায় বিদ্যুৎ সরবরহা বন্ধ থাকবে।

তবে সাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে। আর কাজ শেষ হওয়ার সাথে সাথে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শনিবার, সিলেট, বিদ্যুৎ, সরবরাহ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ