১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৫:১৮ অপরাহ্ন


প্রথম আলো, ডেইলি স্টার ও সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তার প্রতিবাদ ও জড়িতের বিচারের দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার কর্মরত সাংবাদিকরা।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় সাধারণ মানুষ সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানান।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ‌‌‌দেশের অন্যতম গনণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার  অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া কেবল একটি ভবন ধ্বংসের ঘটনা নয় এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি ভয়াবহ আঘাত।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও মানবকণ্ঠ তাহিরপুর উপজেলা প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখ। সঞ্চালন করেন ইত্তেফাক তাহিরপুর প্রতিনিধি আলম সাব্বির।

এসময় বক্তব্য দেন, গাজীপুর সংবাদ প্রতিনিধি রোকন উদ্দিন, জনকণ্ঠ নিজস্ব সংবাদদাতা আবির হাসান-মানিক, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাসেম, সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কালবেলা প্রতিনিধি সৈকত হাসান ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মনিরাজ শাহ প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গণমাধ্যম, প্রতিষ্ঠান, হামলা, প্রতিবাদ, তাহিরপুর, মানববন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ