সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে রাতে, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী
ধর্ম
প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। চার্চগুলোতে প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ উদযাপন করা হয়েছে।
বড়দিন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১১টি গির্জায় একযোগে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২৪ ডিসেম্বর রাতের প্রথম প্রহরে চার্চগুলোতে কীর্তন বা ধর্মীয় উপাসনা করা হয়।
জানা গেছে, উপজেলার রাজাই, কড়ইগড়া, বড়গোপ টিলা, বুরুঙ্গাছড়া ও মাছিমপুর গ্রামের অন্তত আড়াই শতাধিক খ্রিস্ট ধর্মাবলম্বী পরিবারের বাস। বড়দিন উদযাপন উপলক্ষে এসব পরিবারে গতকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছিল। নানা রকম বাতি ও ফুল দিয়ে বাড়িঘর সাজানো ছিল।
এদিকে বড়দিন উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে চার্চগুলো পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হয়েছে।
আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক এন্ড্রু সলমার বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবছর তাহিরপুর সীমান্তে শুভ বড়দিন উদযাপন হয়েছে। চার্চগুলোতে দেশের স্থিতিশীলতা ও শান্তি কামনায় প্রার্থনা করা হয়েছে।
তাহিরপুর, বড় দিন, খ্রিস্টান ধর্ম, যিশু খ্রীস্টের জন্মদিন, ধর্ম