২০ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত পোনে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামকস্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম।

 

নিহতরা হলেন, সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) ও একই ইউনিয়নের রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির (২১)। 

 

আহতরা হলেন, মৌলভীবাজার জেলার জুড়ি থানার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (২০)।

 

জানা যায়, বুধবার রাতে সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামকস্থানে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম বলেন, দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ