১২ মার্চ ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

সিলেটে দোকানপাট বন্ধের নতুন নির্দেশনা মানাতে মাঠে নামছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ৭:২৩ অপরাহ্ন


সিলেট নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নির্ধারিত নতুন সময়সূচি আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে কার্যকর করা হচ্ছে। সময়সূচী বাস্তবায়ন করতে আজ রাত সাড়ে ৯টা থেকে মাঠে থাকবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

 

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ কমিশনার বলেন, ‘নগরীর যানজট নিরসন ও নিরাপত্তা বিবেচনায় আজ রাত সাড়ে নয়টা থেকে নতুন সময়সূচী কার্যকর করা হবে। এ সিদ্ধান্ত বস্তবায়নে এসএমপির পুলিশ সদস্যরা মাঠে কাজ করবেন।’

 

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, আজ ৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার পর নগরীর কোনো মার্কেট, শপিংমল বা দোকান খোলা রাখা যাবে না। তবে হোটেল–রেস্তোরাঁ এবং ওষুধের দোকানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

 

এর আগে, গেল ১ ডিসেম্বর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় সভপতিত্ব করেন এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সভায় সিলেট নগরীর যানজট নিরসণ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ীদের সর্বসম্মতক্রমে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

 

এছাড়াও নগরীর যেসব মার্কেট বা ভবনের নকশায় পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও পরে তা দোকান বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়েছে, সেসব পার্কিং স্পেস ৩১ ডিসেম্বরের মধ্যে পুনরায় উন্মুক্ত করতে হবে বলে সভায় জানানো হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

এসএমপি, সিলেট, দোকানপাঠ বন্ধ, সিদ্ধান্ত বাস্তবায়ন, সিলেট নগরী, পুলিশ, দোকানপাঠ, শপিংমল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ