০৭ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

বিয়ানীবাজার সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজার সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দোবাগ ইউনিয়নের শেওলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করে ৫২ বিজিবির একটি টহলদল।


বিজিবি জানায়, অভিযানকালে বিয়ানীবাজার সীমান্তের আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার দোবাগ ইউনিয়নের শেওলা ব্রিজ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪৪৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।


৫২ বিজিবি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ জানান, এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিয়ানীবাজার জিরা জব্দ, সিলেট সীমান্ত বিজিবি অভিযান, ভারতীয় জিরা জব্দ সিলেট, শেওলা ব্রিজ জিরা উদ্ধার, ৫২ বিজিবি অভিযান, বিয়ানীবাজার সীমান্ত সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ