০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ওসমানীনগরে আ. লীগ নেতার বাড়ি থেকে ভারতীয় অবৈধ জিরা জব্দ, আটক ১

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট 

প্রকাশঃ ৬ মে, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগর উপজেলায় আওয়মী লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

 

মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে এ অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাবেক সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদের বসতবাড়ি থেকে প্রায় ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা মূল্যের ৬০৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে একজনকে আটক করে পুলিশ।

 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মোট ১৮ হাজার ৯০ কেজি জিরা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ছিল ৩০ কেজি করে জিরা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কালাম স্বীকার করেছেন, তিনি তার পলাতক ভাই আব্দুল মুমিনসহ সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় জিরা দেশে এনে বাজারজাত করতেন।

 

এ ঘটনায় এসআই আশীষ চন্দ্র বাদী হয়ে আবুল কালাম, আব্দুল মুমিন এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরর্শেদুল আলম ভূঁইয়া বলেন, “আটক ও পলাতক আব্দুল মুমিনসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ওসমানীনগর জিরা জব্দ, চোরাচালান সিলেট, আওয়ামী লীগ নেতা, পুলিশ অভিযান, ভারতীয় পণ্য উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ