রামিসা হত্যা মামলায় আইনজীবী হিসেবে লড়বেন সিলেটের শিশির মনির
দৈনন্দিন
প্রকাশঃ ৭ নভেম্বর, ২০২৫ ৬:০৮ অপরাহ্ন
সিলেটে ১০৮তম রুশ অক্টোবর বিপ্লব বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর সুরমা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদ ও তার দালালদের বিরুদ্ধে শ্রমিক-কৃষক-জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তাঁরা অভিযোগ করেন, অন্তবর্তী সরকার ও দেশের ক্ষমতাসীন গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পাশ্চাত্যের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখছে, যা শ্রমিক ও জাতীয় স্বার্থের পরিপন্থী।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের রমজান আলী পটু, জাতীয় ছাত্রদলের শুভ আজাদ (শান্ত), স’মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
এসময় বক্তারা আরও বলেন, অক্টোবর বিপ্লব পৃথিবীর ইতিহাসে শ্রমিক শ্রেণির রাজনৈতিক ক্ষমতা অর্জনের এক মাইলফলক। তাঁরা দাবি করেন, বর্তমান সরকারের নীতিতে শ্রমআইন সংশোধনের নামে শ্রমিক অধিকার সংকুচিত করা হচ্ছে এবং শ্রমিক আন্দোলন দমনে দমননীতি অব্যাহত রয়েছে।
শ্রমিক নেতারা সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে আটক নেতাদের মুক্তি ও জাফলং–কোম্পানীগঞ্জ অঞ্চলের বারকি শ্রমিকদের পাথর উত্তোলনের অনুমতি পুনর্বহালের দাবি জানান।
সিলেট, রুশ অক্টোবর বিপ্লব,লাল পতাকা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ