কানাইঘাট-জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা
দৈনন্দিন
প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইন থেকে এমসি কলেজের শিক্ষার্থী মতিউর রহমানের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে পারাইরচক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবার সিলেট রেলওয়ে স্টেশন থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
নিহত মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় খণ্ডকালীন শিক্ষকতা করতেন।
সিলেট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ রায় সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে চারজনকে আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে। নিহতের বড় ভাই রিয়াজুল হক বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
পুলিশ জানায়, নিহতের সঙ্গে তার ঘনিষ্ট এক বন্ধুর কিছু ব্যক্তিগত তথ্য বা ভিডিও রেকর্ড জানাজানি ও সামাজিক মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এর জেরেই মতিউর আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন অভিযোগে উল্লেখ করেছেন।
সিলেট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ রায় সিলেট ভয়েসকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।’
সিলেট, দক্ষিণ সুরমা, এমসি কলেজ, কলেজ ছাত্রের মৃত্যু, মতিউর রহমান, রেললাইন, মামলা