সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৭:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জের লাউরগড় সীমান্তের যাদুকাটা নদী এখন অবৈধ বালু উত্তোলনের নতুন হটস্পটে পরিণত হয়েছে। সম্প্রতি একদল কুচক্রি মহল ও অসাধু ব্যবসায়ী ইজারা বহির্ভূত এলাকায় একযোগে প্রায় দেড় থেকে দুই হাজার নৌকা এবং ১৫ থেকে ২০ হাজার শ্রমিক নিয়ে প্রকাশ্যে ও রাতের অন্ধকারে বালু তুলছে। এতে নদীর পাড় ভাঙন দেখা দিয়েছে এবং আশপাশের গ্রামাঞ্চলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারয়িয়া কাদির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি এখন অবৈধ বালু উত্তোলন রোধেও কাজ করছে। কিন্তু উত্তোলনের মাত্রা এত বেশি যে, বিজিবি একার পক্ষে তা নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত টাস্কফোর্স অভিযান চালানো হচ্ছে, অতিরিক্ত নৌযান ও সদস্য মোতায়েন করা হয়েছে, তবু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল জাকারয়িয়া কাদির বলেন, “সীমান্ত সুরক্ষার দায়িত্বের পাশাপাশি আমরা দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায়ও কাজ করছি। কিন্তু যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু তোলার পরিমাণ ভয়াবহভাবে বেড়েছে। প্রশাসন, স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতা ছাড়া এটি রোধ করা সম্ভব নয়।”
বিজিবি সতর্ক করেছে, সীমান্ত রক্ষার দায়িত্বের বাইরে এই অতিরিক্ত চাপ তাদের মূল কাজ অস্ত্র, মাদক চোরাচালান ও সীমান্ত হত্যার ঝুঁকি প্রতিরোধে বাধা সৃষ্টি করতে পারে।
সুনামগঞ্জ, তাহিরপুর, যাদুকাটা, বালু উত্তোলন, লাউরগড় সীমান্ত