
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ১০৩টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে সব ভোটকেন্দ্রে ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০। এ ছাড়া পোষ্টাল ভোটার রয়েছেন ৫ হাজার ৫৮৮ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, ঝুঁকি এড়াতে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ১০৩টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে ক্যামেরাগুলোর মনিটরিং শুরু হয়েছে।
এ সময় ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি ।
শেয়ার করুনঃ
নির্বাচন থেকে আরো পড়ুন
নিরাপত্তা নিশ্চিত, মৌলভীবাজার-২ আসন, নির্বাচন

