১১ ফেব্রুয়ারি ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

বিশ্বনাথের সাবেক চেয়ারম্যান সুহেল চৌধুরীর দাফন সম্পন্ন

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট 

প্রকাশঃ ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের কারিকোনা গ্রামের ফুটবল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

 

সাবেক ওই জনপ্রতিনিধির জানাযায় দলমত নির্বিশেষে সিলেটের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার শ্রেণি-পেশার অংশ নেন। জানাযার নামাজে ইমামতি করেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়াহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান।

 

এর আগে, গতকাল সোমবার বিকেলে সিলেট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী জনসভায় যোগ দিতে উপজেলার নতুন বাজারে জনসভায় যাওয়ার সময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাবেক চেয়ারম্যান সুহেল চৌধুরী। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

 

এদিকে জানাযার পূর্বে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট-২ আসনে ১১ দলীয় জোটের খেলাফত মজলিশের সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী মুনতাসির আলী, সাবেক এমপি এম ইলিয়াস আলীর কনিষ্ঠ ভাই এম আসকির আলী, ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস অর্নব ও লাবিব শারার।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবাস আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, জামেয়া মাদানিয়া মাদরাসার মুহতামিম শিব্বির আহমদ, প্রবাসী মুজিব উদ্দিন মনির, মিসবাহ উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার খান ও রুহেল আহমদ প্রমুখ।   

 

এছাড়াও জানাযায় উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ আব্দুল হান্নান, সিলেট-২ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আমীর উদ্দিন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক এবং বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৃত্যু, বিশ্বনাথ, সুহেল চৌধুরী,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ