১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:২৭ অপরাহ্ন


সিলেট ও আশপাশের এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। 

 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সিলেট ও আসেপাশের এলাকায় রিখটার স্কেলে ৪ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। 

 

তবে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। 

 

এর আগে চলতি মাসের ১ ফেব্রুয়ারি ভোরে সিলেটসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল প্রায় ৩।



শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

ভূমিকম্প, সিলেট,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ