২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

ধোপাদিঘিতে মাছ নিধন, সাময়িক বন্ধ ওয়াকওয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ অক্টোবর, ২০২৫ ৭:১৪ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেট নগরীর ধোপাদিঘিপাড় ওয়াকওয়েতে হঠাৎ করে সব মাছ মারা যাওয়ায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সোমবার (০৬ অক্টোবর) দুপুরে দিঘির জলে অসংখ্য মরা মাছ ভেসে উঠে। এর পরই ওয়াকওয়েটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে প্রবেশপথে একটি সাইনবোর্ড টানিয়েছে ইজারাদার কর্তৃপক্ষ। এতে আপাদত জনসাধারণের প্রবেশও নিষিদ্ধ রয়েছে। 

 

এর আগে, গতকাল রোববার রাত থেকেই দিঘির জলে মরা মাছ ভেসে উঠতে শুরু করে। সোমবার সকাল নাগাদ অসংখ্য মাছ ভেসে ওঠতে শুরু করে। তবে ঠিক কী পরিমাণ মাছ মারা গেছে বা কীভাবে এই মৃত্যু ঘটেছে—তা নিশ্চিতভাবে জানা যায়নি।

 

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ সিলেট ভয়েসকে জানান, দিঘিটি মাইশা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া ছিল। প্রতিষ্ঠানটি দিঘিতে মাছ চাষ করেছে। রোববার রাত থেকে মরা মাছ পুকুরে ভাসতে শুরু করে। বিষ প্রয়োগের ফলে মাছের মৃত্যু হয়েছে কিনা কিংবা কী পরিমাণ মাছ মারা গেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


 তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা তদন্ত করছি, আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এ ঘটনায় কেউ জড়িত থাকলে কিংবা ইজারাদার প্রতিষ্ঠান যদি পরিবেশের ক্ষতি করে, বা সৌন্দর্যহানীকর কোন কিছু করে থাকে তবে এ ব্যাপারে ব্যাবস্থা নেওয়া হবে।’   


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ধোপাদিঘি, সিলেট সিটি করপোরেশন, মাছ মারা, ধোপাদিঘি ওয়াকওয়ে

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ