
দিরাইয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বনির্ধারিত স্থান দিরাই মৌজা থেকে পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে থানা পয়েন্টে দিরাই সর্বস্তরের সচেতন নাগরিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা সাবেক সভাপতি মাওলানা নুর উদ্দিন আহমেদ'র সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ রাজু আহমদ'র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,৮ নং তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মো. আশরাফ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, দিরাই বাজার মহাজন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা মিনহাজ, পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদল সভাপতি জাহিদুর রহমান, মো. হাবিব আহমেদ, যুবদল নেতা আলেক উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিরাই উপজেলা আহ্বায়ক অনিকসহ প্রমূখ।
মানববন্ধন শেষে উপস্থিত নেতৃবৃন্দ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
দিরাই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সুনামগঞ্জ


