১২ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

স্ত্রীর অবদানকে সম্মান জানানোর দিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৬ অপরাহ্ন


প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার পালিত হয় স্ত্রী প্রশংসা দিবস ‘Wife Appreciation Day’। এটি বাংলাদেশের স্বীকৃত কোনো দিবস না হলেও, বিশ্বজুড়ে এ দিনটি জনপ্রিয় হিসেবে পালন হয়ে থাকে।

মূলত জীবনসঙ্গী হিসেবে নারীর ভূমিকা, অবদান ও নিঃশর্ত ভালোবাসাকে স্মরণ করিয়ে দিতেই ২০০৬ সাল থেকে এটি ক্যালেন্ডারে স্বীকৃতি পায় এবং পালনের রীতি শুরু হয়।  

স্ত্রী প্রশংসা দিবসের সঠিক সূচনা নিয়ে বিতর্ক থাকলেও জানা যায়, ২০০৬ সাল থেকে এটি ক্যালেন্ডারে স্বীকৃতি পায়, বিশেষ করে চেজ’স ক্যালেন্ডার অব ইভেন্ট এ তালিকাভুক্ত হওয়ার পর। 

প্রথমদিকে মূল উদ্দেশ্য ছিল, যেসব নারী এখনো মা নন, কিন্তু স্ত্রী হিসেবে জীবনসঙ্গীকে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের জন্য একটি আলাদা দিবস তৈরি করা। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি সব স্ত্রীর জন্যই সমানভাবে প্রযোজ্য হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্ত্রীর অবদান কেবল সংসারেই সীমিত নয়, বরং পেশা, সমাজ ও আবেগের ক্ষেত্রেও তিনি সমান গুরুত্বপূর্ণ। পরিবারে তাঁর কাজ অনেক সময় স্বাভাবিক ধরে নেয়া হয়। এই দিনটি স্মরণ করিয়ে দেয় ছোট্ট কৃতজ্ঞতাই সম্পর্ককে আরও দৃঢ় করে।

মনোবিজ্ঞানী ড. ইলাইন পিটারসন এ বিষয়ে বলেন, ‘কৃতজ্ঞতা হলো দাম্পত্য সন্তুষ্টির অন্যতম প্রধান পূর্বাভাস। সঙ্গীর প্রচেষ্টা স্বীকার করা আস্থা ও ঘনিষ্ঠতা তৈরি করে।’

আমেরিকান লেখক, চলচ্চিত্র অভিনেতা ও কৌতুকাভিনেতা গ্রাউচো মার্ক্স বলেছিলেন, ‘প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন, আর সেই নারীর পেছনে থাকেন তার স্ত্রী।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দিবস, Wife Appreciation Day, জীবনসঙ্গী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ