সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে আর্দ্রতার মাত্রা ছিল ৯৫ শতাংশ এবং সন্ধ্যায় ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।
এদিকে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৬৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৪৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামীকাল বুধবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।
সিলেট আবহাওয়া, সিলেটে ভারী বৃষ্টি, সিলেট বৃষ্টিপাত, সিলেট তাপমাত্রা, সিলেট আবহাওয়ার পূর্বাভাস