১২ জুন ২০২৬

দৈনন্দিন

জৈন্তাপুর সীমান্তে কোটি টাকার ৫৩ ভারতীয় মহিষ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১০ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিশেষ অভিযানে ৫৩টি ভারতীয় মহিষসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব মহিষ আটক করা হয়। 


বিজিবি জানায়,গোপন তথ্যের ভিত্তিতে ভোরে সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের একদল সদস্য। এসময় সীমান্তের জিরো লাইন থেকে সাড়ে তিন কিলোমিটার ভেতরে এসব মহিষ আটক করা  হয়। জব্দকৃত মহিষের সিজার মূল্য প্রায় ৯৯ লাখ ৪০ হাজার টাকা। 


এদিকে গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে একই ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপির টহল দল অভিযানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় কম্বল উদ্ধার করে। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা।


বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘চোরাচালানপ্রতিরোধ এবং সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে।’ 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জৈন্তাপুর সীমান্ত, সিলেট বিজিবি অভিযান, ভারতীয় মহিষ জব্দ, সীমান্ত চোরাচালান, জকিগঞ্জ বিজিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ