১২ জুন ২০২৬

দৈনন্দিন

সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ অপরাহ্ন

ছবিঃ জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ফেইসবুক আইডি থেকে নেয়া । সংগৃহিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এই সেবা চালু হয়। সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য জানান।

ডিসি বলেন, ‘অনেক সময় বিদেশ থেকে আসার সময় যাত্রীদের দেশি নাম্বার থাকে না, ফলে তাঁরা যোগাযোগ করতে পারেন না। এখন থেকে বিমানবন্দরের ভেতরে যে কেউ কোনো সিম ছাড়াই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।’

জেলা প্রশাসনের অনুরোধে বিটিসিএলের সহযোগিতায় এই সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে যাত্রীরা ফ্রি টেলিফোন সুবিধাও পাবেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ফ্রি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ