১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটের নদ-নদীতে পানি বাড়ছে, শঙ্কায় নিম্নাঞ্চলবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৫ ৪:২৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল।

সিলেট অঞ্চলের নদ-নদীতে আবারও পানি বাড়ছে। আগামী দুই দিনে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লোভাছরা, যাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল সতর্কসীমায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো)। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

বাপাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের মহেশখোলায় ১৫২ মিলিমিটার এবং সিলেটের কানাইঘাটে ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে উজানে ভারতের মেঘালয়ের মাউসিনরামে ১১৯ মিলিমিটার ও অরুণাচলের পাসিঘাটে ৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানের এ বৃষ্টির কারণে সিলেট অঞ্চলের নদ-নদীতে চাপ তৈরি হয়েছে।

আগামী ৭২ ঘণ্টায় সিলেটসহ চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাপাউবো। বিশেষ করে সিলেটের নদ-নদীগুলোতে পানি বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে শঙ্কা বাড়ছে।

স্থানীয়রা বলছেন, বন্যা হলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হয় হাওর ও সীমান্তঘেঁষা গ্রামগুলো। কয়েকদিনের টানা বৃষ্টিতে এখনই এসব এলাকায় পানির চাপ বেড়েছে। নতুন করে নদ-নদীর পানি বাড়লে প্লাবন পরিস্থিতি দেখা দিতে পারে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, বন্যা, নিম্নাঞ্চল, প্লাবন, সতর্কতা, পূর্বাভাস,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ