সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৫ ৬:২৮ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
রবিবার (১৭ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় কমে দাঁড়ায় ৬১ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় (১৬ আগস্ট সকাল ৬টা থেকে ১৭ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আর কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আগামীকাল (১৮ আগস্ট) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে।
সিলেট, আবহাওয়া, বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা