০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

যাত্রী ছাউনি নিয়ে লালাবাজারে ঘন্টাব্যাপী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ন


সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ঘন্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে করে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত এবং লালাবাজারে অবস্থিত পাপড়ি রেস্টুরেন্ট ভাঙচুর করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতার সাথে আগে থেকেই বিরোধ ছিল পাপড়ি রেস্টুরেন্টের মালিক ও বিএনপি নেতা জুবায়ের আহমদ লিটনের বিরোধ ছিলো। 

এদিকে শুক্রবার রাতে লালাবাজারে একটি মসজিদের যাত্রী ছাউনি নিয়ে তাদের মধ্যে কথা কাটাটির হয়। পরে তা রুপ নেয় সংঘর্ষে এক পর্যায়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হোন। এছাড়া সংঘসংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, যাত্রী ছাউনি নিয়ে দুইপক্ষ সংঘর্ষ হয়। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, দক্ষিণ সুরমা, লালাবাজার, সংঘর্ষ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ