খালেদা জিয়ার দৃঢ়তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ: শাবিপ্রবি উপাচার্য
রাজনীতি
প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বিএনপির কার্যালয়ে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোরআন তেলায়ত শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা, কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন, সদস্য নাসের উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল বিকরিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহীন আলম, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা জানে আলম, আবুল হাসনাত রাহুলসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খালেদা জিয়া, জন্মবার্ষিকী, দোয়া মাহফিল, তাহিরপুর বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল