খালেদা জিয়ার দৃঢ়তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ: শাবিপ্রবি উপাচার্য
রাজনীতি
প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। নারী জাতির অগ্রযাত্রায় তিনি অগ্রজের ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মের কাছে তাঁর সংগ্রাম ও আদর্শ তুলে ধরা আমাদের দায়িত্ব। তাঁর একজন কর্মী হিসেবে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়।’
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয়তাবাদী চেতনা ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। “সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন।’
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায় জীবন বাজি রেখে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কারাগারে থাকাকালে নানা নির্যাতনের শিকার হয়ে তিনি তিলে তিলে অসুস্থ হয়ে পড়েন।’
সিসিক প্রশাসক বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে দলের হাল ধরে একজন গৃহবধূ থেকে তিনি সরকারপ্রধান হয়েছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণের দাবি আদায়ে আপোষহীন ভূমিকার জন্য তিনি “আপোষহীন নেত্রী” হিসেবে খেতাব অর্জন করেন। পরবর্তীতে জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সফলভাবে সরকার পরিচালনা করেন।’
সিলেট জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া-পূর্ব আলোচনা সভা সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, নাজিম উদ্দিন লস্কর, মামুন রশিদ চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খালেদা জিয়া, সিসিক প্রশাসক, আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি, মিলাদ মাহফিল, সিলেট