
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ওসমানীনগর প্রেসক্লাব। মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুর ২টায় উপজেলার তাজপুর বাজারে সিলেট-ঢাকা মহাসড়কে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী।
ক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালায় অনুষ্ঠানে আগত অতিথি জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদ তুহিনের উপর হামলা ও তাকে নির্মমভাবে হত্যাকাণ্ড একটি ন্যাক্কারজনক ঘটনা।
এ সময় তারা তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও জানান, সাংবাদিকরা সত্য প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকেন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আনহার আহমদ, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লেখক ও সাহিত্যক আব্দুল হাই মোশাহিদ, তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খছরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি আবুল কালাম, উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ মো. এহিয়া, যুগ্ম সস্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উলামা দলের আহবায়ক কাজী নুরুল হক,জেলা উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী মাওলানা সাদিক সিকান্দার, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ,জেলা উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, মহানগর কৃষক দল নেতা ও ডিডরাইটার মকবুল হোসাইন, উপজেলা উলামা দলের আহবায়ক হারুন রশিদ,সদস্য সচিব হাফিজ নুরুল আমীন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) উপজেলা নেতা রকিব মিয়া,আশরাফুল ইসলাম আবিদ,মুস্তাকিম রুমেল,পিয়ার মাহমুদ সালমান,তাজপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদ,সাধারণ সম্পাদক জুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক জমির আহমদ,বিএনপি নেতা নাজমুল ইসলাম,বাবুল মিয়া,কয়েছ আহমদ,ডাঃ বশির আহমদ,ফজর আলী,ব্যাংকার নজরুল ইসলাম, জামায়াত নেতা জাহেদ আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইউপি সদস্য আবুল কালাম, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ,যুগ্ম আহবায়ক আল মাছুম আবির, উপজেলা ছাত্র শিবির সভাপতি লতিফুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল মুমিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ,সাংগঠনিক সম্পাদক আছাব আলী,গনঅধিকার পরিষদ উপজেলা নেতা শাহ আজমল আলী আতিক,এম এইচ মুহিবুর রহমান, উপজেলা যুব অধিকার পরিষদ নেতা রেজা সিদ্দীকি, সমাজসেবী হাবিবুর রহমান বাবুল। এছাড়া মানববন্ধনে সিলেট বিশ্বনাথ ও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
মানববন্ধন, বিচার দাবি, সাংবাদিক তুহিন হত্যা


