১২ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

গোয়াইনঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৫ ২:৫৬ অপরাহ্ন


প্রযুক্তি নির্ভর যুবশক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে অগ্রগতির প্রতিপাদ্য নিয়ে সিলেটের গোয়াইনঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এপির সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

গোয়াইনঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নূরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা উত্তম কুমার রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন ও যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শামীম আহমদ।

বক্তারা বলেন, যুবসমাজই জাতির চালিকাশক্তি। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে এবং পরিবেশ রক্ষায় বনায়ন কর্মসূচি গ্রহণে যুবদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ১২০ জনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইঘাট, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ