২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

জাফলংয়ে ছাত্রদল নেতার মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২ জুলাই, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ন


সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার বাজার পয়েন্টে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ সরকারের সাজানো মিথ্যা মামলায় ফরমায়েশি মৃত্যুদণ্ড রায় স্থগিত করে লিটনের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। 

যুব নেতা গফুর আল মামুনের সভাপতিত্বে ও পূর্ব জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে বক্তরা জানান, বিগত আওয়ামীলীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অভিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তির দাবি দেওয়া হোক। 

এ সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করেন বক্তারা। তাছাড়া ছাত্রদলনেতা লিটনকে অবিলম্বে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচীর ঘোষণা দেন তাঁরা।

বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মামার বাজার পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। 

সভায় বক্তব্য রাখেন গোয়াইঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ,যুব নেতা আব্দুর রহিম, পূর্ব জাফলং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উসমান আলী প্রমুখ। 

বিক্ষোভ মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরও ২ জন আসামীকে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় বিজ্ঞ  বিগত ২০২৩ সালের ৫ ই অক্টোবর একমাত্র আসামী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষনা করে আদালত এবং ২ জন আসামী-কে খালাস প্রদান করে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট ছাত্রদল বিক্ষোভ,আব্দুল মালিক লিটন মুক্তি দাবি,সিলেট মাদক মামলা রায়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ