১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

কুমিল্লায় নারী ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসি চেয়ে বিশ্বনাথে মানববন্ধন

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ন


সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সিলেটের বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দল। রোববার (২৯ জুন) দুপুরে বিশ্বনাথ বসিয়া ব্রীজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দলের সমন্বয়কারী স্বপ্না শাহীনের সভাপতিত্বে ও সচিব হাজেরা বেগমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ পিএফজির নারী এম্বাসেডর নাসরিন সুলতানা।

মানবন্ধনে বক্তারা জানান, অতীতে নারীদের ওপর নির্যাতনের ঘটনায় অপরাধীদের বিচার নিশ্চিত না হওয়াযর কারণে বারবার এমন জঘন্য ঘটনা ঘটছে। সেই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনারও বিচার নিশ্চিত না হলে নারীর অধিকার ও মর্যাদা আরও বিপন্ন হবে।

এ সময় তাঁরা ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অভিযুক্ত ফজর আলীর ফাঁসির দাবি করেন। একইসঙ্গে ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় আইনি, মানসিক ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দলের সদস্য, রেসনা বেগম, মুক্তা রানী, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের শারমীণ আক্তার, হাজেরা বেগম, সুজিনা বেগম, নারী নেত্রী রোকসানা, রাদিফা, পারুল বেগম, মাধুরী, দিপ্তী, রুজিনা, শারমীন আক্তার, হাজেরা বেগম, সুজিনা বেগম, নারী নেত্রী রোকসানা, রাদিফা, পারুল বেগম, মাধুরী, দিপ্তী, রুজিনা বিশ্বনাথ পিএফজির সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন, এম্বাসেডর তজমুল আলী রাজু, সদস্য হাসান মাহমুদ রিপন, হোসাইন আহমদ শাহীন, দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কুমিল্লা ধর্ষণ মানববন্ধন ,ফজর আলীর ফাঁসি দাবি ,নারী শান্তি সহায়ক দল, বিশ্বনাথ মানববন্ধন, মুরাদনগর ধর্ষণ মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ