০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

এবার কোম্পানীগঞ্জের ১৭ ক্রাশার মিলের বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জুন, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাথর ভাঙার মিলে মোবাইল কোর্টের অভিযানে ১৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বুধবার (১৮ জুন) বেলা ১২টায় উপজেলার পাড়ুয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিষয়টির সত‍্যতা সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার।


কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন, 'বুধবার আমরা অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার ১৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি, আমাদের এই অভিযান অব‍্যাহত থাকবে। আপাদত সরকার অনুমতি না দেয়া পর্যন্ত কোন ক্রাশার মিলের কার্যক্রম পরিচালনা করা যাবে না।'

প্রসঙ্গত, গত শনিবার (১৪ জুন) জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

এসময় জ্বালানি উপদেষ্টা বলেন, 'পাথর উত্তোলন নিষিদ্ধ, তাহলে এসব ক্রাশারে পাথর আসছে কোথা থেকে? যদি আমদানি করা হয়, তবে সেগুলোর নির্দিষ্ট গন্তব্য রয়েছে।' এরপরই তিনি অবৈধ ক্রাশারগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন।

উপদেষ্টাদের এমন বক্তব্যের প্রতিবাদে স্থানীয় শ্রমিকরা তাদের গাড়ি আটকে বিক্ষোভ করলে এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কোম্পানীগঞ্জ ক্রাশার অভিযান, সিলেট ক্রাশার মেশিন বন্ধ, কোম্পানীগঞ্জ মোবাইল কোর্ট, পাথর ভাঙার মিল অভিযান, সিলেট পরিবেশ অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ