একই রশিতে ঝুলছিল অন্তঃসত্ত্বা গৃহবধূ ও শিশু সন্তানের মরদেহ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও তার চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) ও তার মেয়ে হৃদি দাশ। চম্পা গর্ভবতী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন, চম্পা রাণী ও তার মেয়েকে ঘরে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জকিগঞ্জ, অন্তঃসত্ত্বা, গৃহবধূ, শিশু সন্তান, মরদেহ উদ্ধার, সিলেট