যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ জুন, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জে সদর উপজেলার নারায়নতলা সীমান্তের শ্মশানঘাট এলাকা থেকে ১২০ পিস ভারতীয় সিল্কের শাড়ি ও ১০ পিস লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ জুন) ভোর রাতে সদর উপজেলার নারায়নতলা থেকে ভারতীয় এসব শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি সুত্র জানিয়েছে, আজ মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা সীমান্ত থেকে ১২০ পিস সল্কের শাড়ি ও ১০ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় এসব পণ্যের মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। ভারতীয় এসব অবৈধ পণ্য জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।
সুনামগঞ্জ সীমান্ত, চোরাচালান, ভারতীয় পণ্য জব্দ, বিজিবি অভিযান, সুনামগঞ্জ খবর, ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, ২৮ বিজিবি, সীমান্ত অভিযান