গোয়াইনঘাটে ছয় দিন ধরে শ্রমিক নিখোঁজ, থানায় জিডি
দৈনন্দিন
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূণ্যনগর গ্রামের বাসিন্দা লীলমণি দাস (৫৩) নামের এক শ্রমিক ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি কালাইরাম দাসের ছেলে এবং পাঁচ সন্তানের জনক।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট সদর থেকে তিনি নিখোঁজ হন। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় লীলমণি দাসের স্ত্রী সজনা রানী দাস বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ২১৮, তারিখ ৫ আগস্ট ২০২৬।
নিখোঁজ লীলমণি দাসের গায়ের রং কালো এবং উচ্চতা পাঁচ ফুট বলে জানা গেছে।
তাঁর কোনো সন্ধান পেলে নিম্নের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁর স্ত্রী সজনা রানী দাস: ০১৩৩১৫৫৩১২৩।
নিখোঁজ শ্রমিক, গোয়াইনঘাট, লীলমণি দাস, থানায় জিডি, সজনা রানী দাস, পূণ্যনগর গ্রাম