প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি: হুমায়ুন কবির
রাজনীতি
প্রকাশঃ ১৬ জুন, ২০২৫ ৭:২৪ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
সোমবার (১৬ জুন) সকালে নাছির উদ্দিন চৌধুরীকে রাজধানীর সুপার স্পেশালিজেড হসপিটাল বিএমইউ-তে নিউরোলজিস্ট প্রফেসর ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
সাবেক এমপি নাছির চৌধুরীর অনুসারী সাবেক ছাত্রনেতা রুদ্র মিজান বলেন, নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে অল্পদিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন৷ প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য আমরা শিগগিরই তাঁকে বিদেশে নিয়ে যাব৷
উল্লেখ্য, সুনামগঞ্জের-২ দিরাই-শাল্লার সাবেক এমপি, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন থেকে অসুস্থ৷ কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন৷ স্বজনরা জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন৷ নিয়মিত চিকিৎসা পেলে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
নাছির উদ্দিন চৌধুরী, সাবেক এমপি নাছির চৌধুরী, বিএনপি নেতা হাসপাতালে, বিএনপি জাতীয় নির্বাহী সদস্য