দুই মাসের মধ্যেই আসছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসী কল্যাণ মন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ১৪ জুন, ২০২৫ ৮:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা করেছে বিএনপি। শনিবার (১৪ জুন) বিকাল ৪ টায় ইউনিয়নের সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
বক্তব্যে ফারুক আহমদ বলেন, 'বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ অত্যাচারে বিএনপির কর্মীরা শান্তিতে থাকতে পারেনি। নেতাকর্মীরা হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছেন। রাত কাটিয়েছেন হাওরে, ধানক্ষেতে। জুলাই গণঅভ্যূত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সকল নেতাকর্মী মাঠে ঝাপিয়ে পড়েছিলেন। ফলে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।এখন সময় এসেছে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার। বিএনপির দুর্দিনে যারা গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তারাই কমিটিতে স্থান পাবেন। কোনো আওয়ামী সুবিধাবাদী লোক কমিটিতে স্থান পাবে না।'
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এটিএম হেলাল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাইদ আলী, সদস্য শামসুদ্দিন, মোজাইদ আলী, গোলাম রব্বানী জামাল, অজিত দাস, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, উপজেলা কৃষকদল নেতা ও ইউপি সদস্য মাহবুব হোসেন তালুকদার, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, উপজেলা বিএনপি নেতা আজমত শাহ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য মানসুর আহমদসহ আরো অনেকে।
এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিনসহ শিমুলবাঁক ইউনিয়ন ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মীসভা, রাজনীতি, বিএনপি, শান্তিগঞ্জ