রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলন: ১০টি বারকি নৌকা জব্দ করে ধ্বংস
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৪:১৬ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। এতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে সহায়তা প্রদান করে। জব্দ করা নৌকাগুলো পরে স্থানীয় জনগণের সহায়তায় বিনষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম জানান, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অবৈধ বালু উত্তোলন, রাংপানি নদী, জৈন্তাপুর, বারকি নৌকা, টাস্কফোর্স, প্রশাসন