মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১১ জুন, ২০২৫ ৭:৫১ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদগুরু কবিরজীর ৬২৮তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বিশ্বশান্তি ও সকল জীবের কল্যাণার্থে দিনব্যাপী আরতি, চৌকাযজ্ঞ অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়া গারোলাইনের নাটমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ কবির পন্থী পাইনকা সমাজের আয়োজনে আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলে। দুপুরে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়ে ফুলছড়া গারোলাইনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাটমন্দির প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
পরে বাংলাদেশ কবির পন্থী পাইনকা সমাজের সভাপতি নির্মল দাশ পাইনকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাইনকা সমাজের সাধারণ সম্পাদক দুলাল দাশ পাইনকা, কোষাধ্যক্ষ নিঝুম পাইনকা, প্রচার সম্পাদক বালক দাশ পাইনকা, সদস্য সেবক দাশ পাইনকা প্রমুখ।