০৪ আগস্ট ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ওসমানীনগর তালামীযে ইসলামিয়ার নেতৃত্বে জাকির–জুমান

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার ২০২৬–২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জাকির হোসাইনকে সভাপতি, জুমান আহমদ জামিলকে সাধারণ সম্পাদক ও মাহমুদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। 


রোববার উপজেলা শাখার কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি ইমরান আহমদ সুফী। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।


কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সহসভাপতি নাজমুল ইসলাম শিহাব ও ফয়ছল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলাম এবং সহতথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম রাফি।


নবগঠিত কার্যকরী পরিষদের সহসভাপতি হয়েছেন সৈয়দ মিজানুর রহমান, মনসুর আহমদ, নজরুল ইসলাম নাহিদ ও ময়নুল ইসলাম শিপন। সহসাধারণ সম্পাদক হয়েছেন ফরহাদ আলী ও আব্দুল জব্বার পলাশ।

সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে শামসুল ইসলাম, সমুজ আলী ও মাহবুবুল আলম শরীফকে। প্রচার সম্পাদক আব্দুস সামাদ এবং সহপ্রচার সম্পাদক হয়েছেন রুহেল আহমদ সাহেদ, সাকিল আহমদ কিবরিয়া ও লাহিন আহমদ।


অর্থ সম্পাদক রায়হান আহমদ এবং অফিস সম্পাদক লোকমান আহমদ। সহঅফিস সম্পাদক হয়েছেন তাজুল ইসলাম, আলী আসগর, মিজানুল ইসলাম ও সাব্বির আহমদ।


প্রশিক্ষণ সম্পাদক আবু বক্কর এবং সহপ্রশিক্ষণ সম্পাদক হয়েছেন সাজিদ আহমদ, আবদাল আহমদ, তায়েস আহমদ ও সামিয়ান আহমদ। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ আহমদ এবং সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন জাকির হোসাইন, এনামুল হক, পারিস আহমদ, সেজু মিয়া ও লায়েক আহমদ।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক করা হয়েছে মুস্তাক আহমদকে। সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন রাকিব আহমদ, সৈয়দ মিজান, নুরুল ইসলাম, নোহান আহমদ ও বদর উদ্দিন।


পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আরিয়ান আহমদ, ফায়েক আহমদ, সামাদ আহমদ, নাঈম উদ্দিন, জুনায়েল, জুবায়ের, মকসুদ, রিফাত ও নাজমুল রুহান আহমদ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

তালামীযে ইসলামিয়া, কাউন্সিল, জাকির হোসাইন, জুমান আহমদ জামিল, মাহমুদুর রহমান, ওসমানীনগর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ