সিলেটে ভারতীয় চা-পাতা জব্দসহ নম্বরবিহীন পিকআপ আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে দিয়েছে উপজেলা টাস্কফোর্স। একই দিনে কানাইঘাটে অবৈধভাবে পাথর ভাঙা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েকটি ক্রাশার মেশিন শনাক্ত করে বিকল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ, ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধলাই নদীর ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগের ভিত্তিতে উপজেলা টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি অবৈধ বারকি নৌকা জব্দ করা হয়। পরে নৌকাগুলো ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ব্যক্তির বয়স বিবেচনায় তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, ধলাই নদীর বালুমহাল ইজারার আওতাবহির্ভূত এলাকায় বালু উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকা চলাচলের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, একই দিন কানাইঘাট উপজেলার বায়মপুর এলাকায় অবৈধভাবে পাথর ভাঙা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধ কার্যক্রমে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে অবৈধভাবে পাথর ভাঙার কাজে ব্যবহৃত কয়েকটি ক্রাশার মেশিন শনাক্ত করা হয়। পরে সেগুলো ধ্বংসকরে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, ভাঙা, পরিবহন ও মজুদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
কোম্পানীগঞ্জে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অবৈধ বালু উত্তোলন, অবৈধ পাথর ভাঙা, বারকী নৌকা জব্দ, ক্রাশার মেশিন ধ্বংস, কোম্পানীগঞ্জ, কানাইঘাট