চট্টগ্রামের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৮ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন
শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল শনিবার (১৫ আগস্ট) একদিনের সফরে সিলেট আসছেন। দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ওইদিন রাতেই তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।
মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ জানান, শনিবার সকাল সোয়া ১১টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে মন্ত্রীর সিলেট সফর শুরু হবে। বিমানবন্দর থেকে সাড়ে ১১টার দিকে তিনি যাবেন নগরীর ধোপাদিঘীরপারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে, যেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও জাতীয় কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এরপর বিকাল ৪টায় আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জাতীয় বৃক্ষমেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী। বিকাল ৫টায় উপশহরস্থ সিলেট ডেন্টাল হাসপাতালের নবনির্মিত আউটডোর ভবন উদ্বোধন করবেন তিনি।
দিনের কর্মসূচির শেষ ধাপে সন্ধ্যা ৬টায় ইসলামপুরের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ৩২ নং ওয়ার্ডের পাড়া কমিটি, সেন্টার কমিটি ও এলাকার সচেতন মহলের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই মতবিনিময় সভার মধ্য দিয়েই শেষ হবে তার সিলেটের কর্মসূচি।
সবশেষে রাত সাড়ে ৮টার দিকে বিমানযোগে সিলেট ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
বাণিজ্যমন্ত্রী, সিলেট সফর, আব্দুল মুক্তাদির, কৃষি কর্মশালা, বৃক্ষমেলা, ডেন্টাল হাসপাতাল