চট্টগ্রামের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৮ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন
সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্য হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১৭ মাস ও একজনের ছয় মাস। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শুক্রবার (১৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হাম উপসর্গ নিয়ে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ছয়জনের হাম সনাক্ত হয়েছে। বাকিদের মধ্যে হাম উপসর্গ ছিল।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে নতুন করে ১১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন। বাকিরা সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাম ও হাম উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। এ পর্যন্ত সুনামগঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেটে ৪৮ জন, হবিগঞ্জে ১৭ জন ও মৌলভীবাজারে ১৩ জন।
হাম, শিশু, মৃত্যু, সিলেট, ওসমানী হাসপাতাল, স্বাস্থ্য বিভাগ