১২ আগস্ট ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটের দুই পুলিশ কর্মকর্তার বদলি: আক্তার হোসেন ডিএমপিতে, আমিনুল ইসলাম কুষ্টিয়ায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন


বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে, যাতে সিলেট বিভাগের দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আক্তার হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।


রেঞ্জ, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটগুলোতে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার মোট ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন পদে পদায়ন করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।


এই রদবদলের মাধ্যমে রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন শীর্ষ নেতৃত্ব পদায়নের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং হাইওয়ে পুলিশেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

পুলিশ কর্মকর্তা, বদলি, ডিএমপি, কুষ্টিয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট রেঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ