বানিয়াচংয়ে এসএসসিতে পাসের হার ৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৬ জন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। সোমবার (১০ আগস্ট) সারা দেশের ন্যায় সিলেট শিক্ষাবোর্ড ফলাফল প্রকাশ করলে এ তথ্য পাওয়া যায়।
গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। অন্যদিকে দাখিল পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ৯৮ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ০৯ শতাংশ।
চলতি বছর গোলাপগঞ্জের ৩৬টি স্কুল ও ২৩টি মাদ্রাসা থেকে মোট ৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৬৮৪ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৫০৮ জন। এবার উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৬২ জন শিক্ষার্থী।
উপজেলার ৩৬টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ১৫৯ জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ১৮৬ জন। এ হিসাবে স্কুলে পাসের হার ৬৫ শতাংশ।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২২টি স্কুলের ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৯টি জিপিএ-৫ পেয়েছে এল বি গ্রীণফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়।
অন্যদিকে উপজেলার ২৩টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৮৪৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৫২৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৩২২ জন। মাদ্রাসায় পাসের হার ৬১ দশমিক ৯৮ শতাংশ।
এসএসসি ফলাফল, গোলাপগঞ্জ শিক্ষা, পাসের হার, জিপিএ-৫, শিক্ষার্থী, মাদ্রাসা পরীক্ষা