কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, বানিয়াচংয়ে এনসিপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ১:৫২ অপরাহ্ন
সিলেটের চাঞ্চল্যকর শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) বদরুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার রায়ে আসামি জাকির হোসেনের দুই জয়নাল অবেদিন ও মো. আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।
পিপি বদরুল ইসলাম চৌধুরী বলেন, মামলার প্রধান আসামী ছিলেন জাকির হোসেন। দ্বিতীয় ও তৃতীয় আসামী ছিলেন দুই ভাই জয়নাল অবেদিন ও মো. আবুল কালাম। মামলার রায়ে বিচারক জাকির হোসেনকে আদালত রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়াও তাকে আরও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উচ্চ আদালত মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
অ্যাডভোকেট বদরুল বলেন, মামলায় জাকির হোসেনের দুই ভাইয়ের সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাদের দুজনকে খালাস দিয়েছেন।
গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট আনতে পাঠানোর অজুহাতে চার বছরের শিশু ফাহিমাকে ঘরে আটকে ধর্ষণ করেন। এসময় শিশুটি অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয় তাকে। পরে ধরা পড়ার ভয়ে লাশ সুটকেসে করে দুদিন নিজ ঘরে লুকিয়ে রাখার পর বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের হয়।
গ্রেফতারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন। ঘটনার ৩৩ দিন পর জাকির ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ১ জুলাই থেকে মামলার বিচারকাজ শুরু হয়। প্রায় এক মাসের বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো।
শিশু হত্যা, ফাহিমা আক্তার, জাকির হোসেন, মৃত্যুদণ্ড, আদালত, সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল