কুশিয়ারার ভাঙন পরিদর্শনে জকিগঞ্জে ভূমি রেকর্ড অধিদপ্তরের মহাপরিচালক
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এ সময় অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিস শাহ্ মো. সজীব হোসেনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সিলেটের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সকাল ৯টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৯৬ শতাংশে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে
বজ্রবৃষ্টি, ভারী বর্ষণ, তাপমাত্রা, আর্দ্রতা, সূর্যোদয়, সূর্যাস্ত